উচ্চ শিক্ষার প্রয়োজন না হলে ইংরেজী শেখা প্রয়োজন নয়। আন্দাজে ছুটবেন না।
বি.এ. /এম.এ. পাশ বাংলা মিডিয়ামেও করা যায়, ইংলিশ মিডিয়ামেও করা যায়। জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিনে বাংলা মিডিয়ামে বি.এ. /এম.এ. পাশ, পাবলিক বিশ^বিদ্যালয়ের অধিনে ইংলিশ মিডিয়ামে পাশ। কেবল মাত্র পাবলিক বিশ^বিদ্যালয়ের অধিনে পড়ালেখা করতে উচ্চ মানের ইংরেজী শেখা প্রয়োজন। গড়ে সবাইকে ইংরেজী শিখতে হবে বিষয়টি এমন নয়।
সন্তানকে ইংরেজী শেখাতে পিতামাতাকে টাকা খরচ করতে হবে। আপনি টাকা খরচ করবেন না, কিন্তু, সন্তানকে বলছেন এ+ কিন্তু পেতেই হবে। তাকে তো বোর্ড থেকে এ+ দিয়ে দেয়া হয়। সে নিজের যোগ্যতায় পায় না। তো লাভ কি?
এবার থেকে এ+ পেয়েছে বলবেন না। তারে এ+ দিয়েছে বলবেন। নিচের ভিডিও অধ্যাপক জাফর ইকবালের কথা শুনুন।
https://www.youtube.com/watch?v=rkwiEWm43X8&t=1s
ইংরেজী শিখতেই হবে, ইংরেজী না শিখলে ভবিষ্যত শেষ — এ কথা যে বলেছে সে মুর্খ। কেবলমাত্র পাবলিক বিশ^বিদ্যালয়ে লেখাপড়া করতে উচ্চ মানের ইংরেজী শেখা প্রয়োজন। সাধারণ ব্যক্তিদের জন্য এটা ব্যয়বহুল।
পাবলিক বিশ^বিদ্যালয় টার্গেট করবেন না, আপনি টার্গেট করবেন জাতীয় বিশ^বিদ্যালয়।