ভিক্ষুকও তার সন্তানকে লেখাপড়া করাবেন। তার জন্য বাংলা মিডিয়াম। ভিক্ষুকের সন্তানের মান, প্রত্যন্ত গ্রামে স্যান্ডেল পায়ে স্কুলে যাওয়া ছাত্রের মান, ক্লাস টেন পাশ করার পর আর লেখাপড়া করবে না এমন ছাত্রের মান আর শহরের ইস্ত্রি করা জামা পরা ছাত্রের মান একই। স্কুল আলাদা হতে পারে, বোর্ড সবার একই। কাজেই, সবার মান একই। দেশের বিশাল জনসংখ্যা বাংলা মিডিয়ামে পড়ে এবং মান হিসেব করলে শ্রমিক ব্যক্তির সন্তানের যে মান, যিনি লেখাপড়া শেখাতে চান তারও সেই মান। সবার জন্য লেখাপড়া করলে যার ২ টাকার বেশী খরচের সামর্থ্য নেই বা প্রয়োজন নেই তাকে হিসেব করে যার মান-সম্মত লেখাপড়া প্রয়োজন তাকেও এই মানের হতে হবেই। যেমনঃ বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীর যে পিতামাতা ক্লাস থ্রি, ফোর, ফাইভের মধ্যে ইংরেজী শিখিয়ে শেষ করতে চান তার জন্য কোন ব্যবস্থা নেই। পিতামাতা যদি চান শিখিয়ে পাশ করাতে তার জন্য ব্যবস্থা নেই। ক্লাস নাইন/টেন এর ২ বছরের লেখাপড়া তিন-চার মাসেই শেষ করা যায়। ক্লাস নাইন/টেন এর একজন ছাত্র আন্তর্জাতিক মান অনুযায়ী ক্লাস ফাইভ/সিক্সের পড়ালেখা করে। পরিস্থিতিটা হল অন্যদের শেখার প্রয়োজন নেই, তাই আমারও শেখার প্রয়োজন নেই — এমন। অন্যরা মুখস্থ করে পাশ করে তাই আমাকেও মুখস্থ করে পাশ করতে হবে। অন্যরা ২ টাকার মানের লেখাপড়া করে, আমারেও এই মানের লেখাপাড়া করতে হবে।
বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীর পিতামাতার ক্লাস থ্রি, ফোর, ফাইভের মধ্যে ইংরেজী শিখিয়ে শেষ করার চাহিদা নেই, তো আমাকেও তাদের মত হতে হবে। সারা জীবন ইংরেজী না শিখলে বা না পারলে তাদের সমস্যা নেই, আমাকেও তাদের মত হতে হবে।
ইংলিশ মিডিয়াম বা ভার্সন যেটাই হোক ১ জন সন্তানের জন্য মাসিক কমপক্ষে ২০/২৫ হাজার টাকা খরচ প্রয়োজন হয়। সন্তানের পিতার ৫০ হাজার বা, ১ লাখ টাকা আয় না থাকলে তিনি এরুপ খরচ করতে পারবেন না। একাধিক সন্তান থাকলে তো কথা বলার সুযোগই নেই। ইংলিশ মিডিয়ামে ক্লাস টেন পর্যন্ত পাশ করাতে খরচ হয় ২০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা। বিশ^মানের স্কুলে পড়তে খরচ ধরতে হবে বছরে ৪০ লাখ টাকা।
দেশের সব ছাত্রছাত্রীকে বিশ^বিদ্যালয়ে চান্স দেয়া সম্ভব না, সবাইকে চাকরি দেয়া সম্ভব না। বিশ^বিদ্যালয়ে চান্স পাবে ৯৭ জনে ১ জন বা, ১৩০ জনে ১ জন। অযোগ্যরা যাতে বিশ^বিদ্যালয়ে ভর্তি হতে না পারে, বা চাকরিতে বাদ পড়ে সেই ব্যবস্থা রাখার জন্য গড়ে সবার জন্য ইংরেজী শেখানোর ব্যবস্থা করা সম্ভব না। উচ্চ শিক্ষার দরকার না হলে ইংরেজী শেখা প্রয়োজন নয়। বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীর পিতামাতার লেখাপড়ার খরচ সম্পর্কে ধারণা হল ৫০ আর ১০০ টাকা। পাইলট হতে খরচ ৭০ লাখ টাকা থেকে ২ কোটি টাকা। মেরিন ইঞ্জিনিয়ারিং পড়াতে খরচ ৬ লাখ থেকে ৮ লাখ টাকা। উচ্চ শিক্ষার আগে স্কুল পর্যায়ে (নবম/দশম বিজ্ঞান) মান বজায় রেখে লেখাপড়ার বাজেট করবেন দেড় থেকে দুই লাখ টাকা, paytolearn যেটা ব্যবস্থা করেছে। কলেজ পর্যায়ে বিজ্ঞান বিভাগের জন্য মাসিক কপক্ষে ২০ হাজার টাকা বাজেট করবেন। এই লেখাপড়ার ভিত্তিতে সামনে উচ্চ পড়ালেখায় চান্সের বিষয়িিট নির্ভর করে।
নবম/দশমের (বিজ্ঞান) পড়ালেখার জন্য ২ লাখ টাকা, একাদশ (বিজ্ঞান) শ্রেণীর জন্য ২ লাখ টাকা, দ্বাদশ (বিজ্ঞান) শ্রেণীর জন্য ২ লাখ টাকা এভাবে হিসেব করবেন। স্কুল বয়সেই ইংরেজী শেখার জন্য বাজেট রাখবেন ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা। এ+ পেতে লাখ টাকার লেখাপড়া শেখার প্রয়োজন নয়।
সরকারি বিশ^বিদ্যালয়ে অনার্স করতে ৩০ থেকে ৫০ হাজার টাকা খরচ হবে। চান্স না পেলে প্রাইভেট বিশ^বিদ্যালয়ে খরচ হবে ৫ থেকে ১৫ লাখ টাকা। মুদি দোকান করতে ৫ লাখ টাকা দরকার। ইতালী যেতে ২০/২৫ লাখ টাকা দরকার। লেখাপড়া করতেও এরুপ খরচ। আপনি শ্রমিক ব্যক্তি হলে এরুপ খরচ আপনার জন্য নয়। আ্পনার যে মূল পেশা বা জীবিকা তাতে এই টাকা বিনিয়োগ করবেন।